জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পল্লী চিকিৎসকদের নিয়োগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা হবে। এতে সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়বে এবং রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
রোগীর চাপ কমে গেলে দেশের হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা ও সেবা দেওয়া আরও সহজ হবে এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নত হবে বলে মনে করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফজলুল করিম চৌধুরী আবেদ এ বক্তব্য দেন।