1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার

 

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়।সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম। পরে আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মী এসে নলচিরা ঘাটে উপস্থিত হয়। দুপুরের পর থেকে গাড়ীযোগে কর্মী সমর্থকদের খন্ড খন্ড মিছিল নিয়ে নলচিরা ঘাটে আসতে দেখা যায়।এরআগে পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করতে কারীমুল হাই নাঈম স্পীডবোট যোগে নলচিরা ঘাটে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য নেতা কর্মী ঘাটে উপস্থিত ছিলেন।এসময় নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে উঠে নলচিরা ঘাট এলাকা।সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, প্রার্থী অনেকেই আছেন। তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো।
আমির হামজা হাতিয়া প্রতিনিধি
(০১৭১৫৮০৮৪৯৬)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট