1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কবি তুলতুল ফেলেন সেরা লেখক সম্মাননা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

কবি তুলতুল ফেলেন সেরা লেখক সম্মাননা

মারিয়া ইসলাম বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার

বাংলাদেশের খ্যাতনামা সাহিত্য সংগঠন কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সেরা লেখক সম্মাননা পেয়েছেন কথাসাহিত্যিক শাম্মী তুলতুল।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এই বর্ণাঢ্য আয়োজন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি ও তৌহিদুল ইসলাম কনক — যিনি কবি সংসদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্যবৃন্দ ও বহু গুণীজন অতিথি।প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর কবি সংসদ বাংলাদেশ তাদের গৌরবময় ২৭ বছর পূর্ণ করে। আর সেই উপলক্ষেই আয়োজন করা হয় এই উৎসবমুখর প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা অনুষ্ঠান।সেরা লেখক হিসেবে সম্মাননা পেয়ে শাম্মী তুলতুল বলেন — “প্রতিটি সম্মাননার পেছনে থাকে প্রতিভার যুদ্ধ, লড়াই আর সংগ্রাম। তাই সংগ্রামের পর অর্জিত সম্মাননার অনুভূতি সবসময়ই আলাদা, অন্যরকম। আমি কবি সংসদ বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”উল্লেখ্য, শাম্মী তুলতুল বাংলাদেশের একজন জনপ্রিয় শিশু ও কথাসাহিত্যিক। ছোটবেলা থেকেই তিনি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা বর্তমানে ১৬টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট