নুশরাত রুমু , নোয়াখালী থেকে :
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অধীনস্থ নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলার সমন্বয়ে গঠিত সর্ববৃহৎ আঞ্চলিক আইনজীবী সংগঠন বৃহত্তর নোয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি চট্টগ্রামের ২০২৫-২০২৬ এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা আজ ২৮ ই অক্টোবর সৈকত হোটেলের হালদা হলে সন্ধ্যা ৭ টায় সিনিয়র আইনজীবী ও সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রাম এর পি.পি আবদুস সাত্তার সরোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডভোকেট শফিকুর রহমান, এডভোকেট এস. এ মজুমদার, এডভোকেট আবদুল মোতালেব, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সভাপতি এডভোকেট কাজী মোহাম্মদ সিরাজ, এডভোকেট কে.এস আব্বাসী, এডভোকেট আবুল খায়ের।
সভায় সর্বসম্মতভাবে এডভোকেট মফিজুল হক ভূঞা-কে সভাপতি, এডভোকেট হারুন অর-রশীদকে সিনিয়র সহ সভাপতি, এডভোকেট জাফর হায়দারকে সহ সভাপতি, এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিনকে সহ সভাপতি, এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দীন মানিক-কে সহ সভাপতি, এডভোকেট শামীম মোঃ হোসেন খানকে সহ সভাপতি, এডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলীকে সহ সভাপতি,
এডভোকেট মোঃ ওমর ফারুক-কে
সাধারণ সম্পাদক, এডভোকেট মোহাম্মদ মুরশিদ আলমকে সিনিয়র যুগা সম্পাদক, এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (কাজী আজাদ)-কে সাংগঠনিক সম্পাদক, এডভোকেট মাহবুবল ইসলামকে যুগ্ম সম্পাদক, এডভোকেট আশরাফী বিনতে মোতালেব-কে যুগ্ম সম্পাদক, এডভোকেট মুহা: মোশারফ হোসেন-কে যুগ্ম সম্পাদক, এডভোকেট ফারুক হোসেন চৌ: কে যুগ্ম সম্পাদক, এডভোকেট শাহাদাত করিম রিপনকে যুগ্ম সম্পাদক, এডভোকেট লায়লা নুর-কে সহ সম্পাদক, এডভোকেট ফখরুল ইসলাম, -কে সহ সম্পাদক, এডভোকেট এ এস সরওয়াদী-কে সহ সম্পাদক, এডভোকেট আমিন আহম্মদ লিটনকে সহ সম্পাদক, এডভোকেট সাইফুর রহমানকে সহ সম্পাদক, এডভোকেট বদরুল রিয়াজ-কে অর্থ সম্পাদক, এডভোকেট আবিদা শারমিন -কে মহিলা বিষয়ক সম্পাদক, এডভোকেট মিনহাজ উদ্দিন-কে তথ্য প্রযুক্তি সম্পাদক, এডভোকেট নাসির উদ্দিন রুবেলকে সমাজ কল্যান সম্পাদক, এডভোকেট মমিনুল হক-কে দপ্তর সম্পাদক, এডভোকেট জুলফিকার হায়দার -কে প্রচার সম্পাদক, এডভোকেট শাহানুর আবেদিন চৌ: কে সাংস্কৃতিক সম্পাদক, এডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, এডভোকেট ভুলন লাল ভৌমিক, এডভোকেট গাজী সাহেদা বেগম, এডভোকেট আবুল কাশেম মজুমদার, এডভোকেট মোঃ জামাল উদ্দিন, এডভোকেট মোয়াজ্জেম হোসেন পাটোয়ারী, এডভোকেট জাকির হোসেন, এডভোকেট রিয়াজ উদ্দিন উদ্দিন মাহমুদ, এডভোকেট গোলাম মাওলা মুরাদ, এডভোকেট মুহাম্মদ নুমান আল আসকারী দিদার, এডভোকেট হারুনুর রশীদ রাজু, এডভোকেট বিবি ফাতেমা রহমান, এডভোকেট মির্জা ইকবাল, এডভোকেট নাজবিন সুলতানা জেনী-কে সদস্য করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী, এডভোকেট ভুলন লাল ভৌমিক, চট্টগ্রাম মহানগর পি.পি ও সংগঠনের নব মনোনীত সভাপতি এডভোকেট মফিজুল হক ভুঞা, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংগঠনের নব মনোনীত সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি এডভোকেট হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোহাম্মদ মুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ (কাজী আজাদ) প্রমুখ।