ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৪ জেলার ৩০০টি আসনের মধ্যে বিএনপি’র প্রথম ধাপে ২৩৭টি আসনে নিজ দলীয় প্রার্থী ঘোষণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
দলের গুলশান কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। এ সময় নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি’র মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন তিনি।
নোয়াখালীর ৬টি আসনের মধ্যে যাদের নামের তালিকা প্রকাশ করেছেন তারা হলেন,নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বরকত উল্লা বুলু। নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে মোহাম্মদ ফখরুল ইসলাম ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মাহবুবের রহমান শামীমের নাম ঘোষণা করা হয়েছে। মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণার পর ধানের শীষের পক্ষে ঝড় উঠেছে নোয়াখালীতে। আনন্দ উল্লাস ও সভা সমাবেশ করতে দেখা গেছে।