1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কোম্পানীগঞ্জে  ধানে শীষের প্রার্থীর শো ডাউনে জণ-সমুদ্র | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

কোম্পানীগঞ্জে  ধানে শীষের প্রার্থীর শো ডাউনে জণ-সমুদ্র

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট, সদরের অশ্বদিয়া ও/নেওয়াজ পুরা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিএনপি’র ফখরুল ইসলাম ফখরুল।মনোনয়ন পাওয়ার পর ফখরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বসুরহাট বাজারে শোডাউন শেষে জিরো পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শো-ডাউন ও সমাবেশে বিপুল সংখ্যক মানুষের গণ-জোয়ার দেখা গেছে। ফখলরুল ইসলাম ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে মুক্ত আকাশের নিচে সভা-সমাবেশ করতে পারেনি বিএনপি। ফ্যাসিবাদের পতনের পর এখন আমরা জনগনের কাছে স্বাধীনভাবে আমাদের দলের কথা বলতে পারছি। তবে বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, মাটি-বালু খেকোর জায়গা হবেনা। আমাদের নেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনআকাঙ্খা পূরণে সঠিক ভাবে দলীয় মনোনয়ন দেয়ায় আবারো তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।তিনি আরও বলেন, দেশে যতবার বিএনপি ক্ষমতায় গিয়েছে, ততবারই দেশের মানুষ সুখ-সমৃদ্ধিতে ছিল।সমাবেশে বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মফিজ উল্যাহ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু তোয়াহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট