1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

 নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

মারিয়া ইসলাম বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৪১ বার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত একটি মাছের আড়ত থেকে ঝুলন্ত এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী চৌরাস্তা পৌর বাস টার্মিনালের দক্ষিণ পাশে পরিত্যক্ত মাছের আড়তে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। নিহত যুবকের শরীরে ছোট ছোট আঘাতের চিহৃ ও রক্তাক্ত ছিল।  খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বয়স ৩০-৩৫ হবে। তবে মরদেহটি কার তা এখনও জানা সম্ভব হয়নি। আমরা নিহতের পরিচয় বের করার চেষ্টা করছি। নিহতের শরীরে ছোট আঘাতের চিহৃ রয়েছে। তবে মৃত্যু হতে পারে এমন কোন আঘাতের চিহৃ নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট