1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বন্ধুর ছদ্মবেশে অপহরণ: একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

বন্ধুর ছদ্মবেশে অপহরণ: একদিন পর উদ্ধার ১৯ মাসের শিশু রূপা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার

 

গোপালগঞ্জের মুকসুদপুরে অপহরণের একদিন পর ১৯ মাসের শিশু রূপাকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দুলাল হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।এ বিষয়ে (৬ নভেম্বর) বৃহস্পতিবার মুকসুদপুর থানায় নিয়মিত মামলা (নং–১১) দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার আলীপুর গ্রামের মিটুল শিকদার পেশায় গাড়ির হেলপার। কাজের সুবাদে তার পরিচয় হয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চরহুগলাবুনিয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে দুলাল হাওলাদারের সঙ্গে। বন্ধুত্বের সম্পর্কের কারণে দুলাল একাধিকবার মিটুল শিকদারের বাড়িতে বেড়াতে আসে।সর্বশেষ (৫ নভেম্বর) বুধবার বিকেলে বেড়াতে এসে দুলাল হাওলাদার সুযোগ বুঝে মিটুল শিকদারের ১৯ মাস বয়সী মেয়ে রূপাকে তার নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।ঘটনার পরপরই মিটুল শিকদার মুকসুদপুর থানায় অভিযোগ জানালে, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে এস আই অনক ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। পরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় অপহরণকারী দুলাল হাওলাদারকে আটক করেন।পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এক অজ্ঞাত পতিতালয় থেকে অপহৃত শিশু রূপাকে উদ্ধার করা হয়। পরে আটক দুলাল হাওলাদার ও উদ্ধারকৃত রূপাকে মুকসুদপুর থানায় নিয়ে আসে পুলিশ।এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট