1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী ৬, বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে- বিএনপি'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  শামীম | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালী ৬, বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে- বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  শামীম

হাতিয়া (নোয়াখালী ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার

 

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে। আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে। সারাদেশের মাঠে মাঠে রাস্তায় রাস্তায় জনতার যে ঢল নেমেছে। সেটি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিএনপিকে ধানের শীষে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে শেষ হবেরোববার বিকেলে নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালী ৬ আসনে (হাতিয়া) প্রচারণার অংশ হিসেবে বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।শামীম বলেন, গত ১৭ বছরে হাতিয়া দ্বীপের মানুষ অনেক কিছু বঞ্চিত হয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজে ভরে গিয়েছিলো এই জনপদ। আমরা কথা দিচ্ছি আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর হাতিয়ার নানাবিধ উন্নয়নে কাজ করা হবে। হাতিয়ার প্রধান সমস্যা নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করা হবে। এ জনপদের মানুষের দুর্ভোগ লাগোবে আমাদের দল কাজ করবে। হাতিয়া দ্বীপের যে পর্যটন সম্ভাবনা রয়েছে সেটি নিয়েও আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। সারা দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে তৈরি করা হবে হাতিয়ারকে।জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনু উর রশিদ আজাদ।উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন,সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার সাজ্জাদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররমবিল্লা শাহাদাত, যুগ্ন সাধারন সম্পাদক আশিক ইকবাল
‘সহ অনান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট