1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ায় মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

ফজলুল আজিমকে প্রার্থী করার দাবিতে মশাল মিছিল সড়ক অবরোধ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত মাহবুবের রহমান শামীমের প্রার্থীতা বাতিল করে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আজিম সমর্থকরা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার ওছখালী শহরের প্রধান সড়কে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ফজলুল আজিমের বাস ভবন থেকে বের হয়ে ওছখালী জিরো পয়েন্টে পৌঁছলে শামীম গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে মশাল মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আজিম সমর্থকরা সংগঠিত হয়ে জিরো পয়েন্টে একত্রিত হয়ে টায়ার জ¦ালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টা প্রধান সড়কের সকল দোকান পাঠ বন্ধ হয়ে যায়। এ সময় ফজলুল আজিম সমর্থকরা ব্যানার নিয়ে বহিরাগত প্রার্থী শামীমের মনোনয়ন বাতিল দাবিতে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খোন্দকার আবুল কালাম, এ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজি আবদুর রহিম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, সাবেক ছাত্রদলের আহবায়ক আমির হোসেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, হাতিয়ায় জনপ্রিয় নেতা ফজলুুল আজিমকে মনোনয়ন না দেওয়ায় তৃণমূল বিএনপি চরমভাবে হতাশ হয়েছে। তিনি আরো বলেন, হাতিয়াবাসী ফজলুল আজিমকে হাতিয়া আসনে মনোনয়ন দেওয়ার পক্ষে জোর দাবি জানান। তারা আরো বলেন, কোন বহিরাগত প্রার্থীকে হাতিয়া আসনে মেনে নেওয়া হবেনা।
শান্তিপূর্ণ মশাল মিছিলে হামলার ব্যাপারে সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশান বলেন, আমরা দুপুর থেকে শামীম ভাইয়ের পক্ষে গণসংযোগ করেছি। সন্ধ্যায় আমাদের লোকজন ওছখালী জিরো পয়েন্টে আসলে ফজলুল আজিমের সমর্থকরা উসকানিমূলক স্লোগান দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ইটপাটকেল নিক্ষেপ হয়। কিছুক্ষণ পর আমাদের লোকজন চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো বলেন, বহিরাগত প্রার্থী মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে আমাদের পূর্ব নির্ধারিত একটি মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছিল। মিছিলটি উপজেলা জিরো পয়েন্টে পৌঁছলে শামীমের লোকজন তাতে হামলা চালায়। এতে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে। পরে পূনরায় একত্রিত হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট