1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

 

নোয়াখালী সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ২২ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় প্রেসক্লাব সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় ক্লাবের সাপ্তাহিক আজকাল পত্রের প্রতিনিধি ডাক্তার হামিদ উল্যাহ এর সভাপতিত্বে এসটি বাংলা টিভি নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীব এর সঞ্চালনায় প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির আহবায়ক, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসার যুগ্ম আহবায়ক, দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ কে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন গঠিত হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, চ্যানেল এস এর নোয়াখালী প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমন, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি খালেদ হাসান মামুন,আনন্দ টেলিভিশনের উপজেলা প্রতিনিধি সামছু উদ্দিন, দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ তারিফ,দৈনিক সংগ্রাম প্রতিদিন উপজেলা প্রতিনিধি ফোরকান উদ্দিন সুজন, দৈনিক নবচেনতা পত্রিকার ফটো সাংবাদিক মোঃ খোকন, সি এন টিভির ক্রাইম রিপোর্টার শাহরিয়ার হোসেন সুমন, সুবর্ণ টিভির মোঃ আরিফ, দৈনিক অগ্রযাত্রার প্রতিনিধি মোঃ মামুন হোসেন মাসুদ, দৈনিক বাংলার নিউ’র প্রতিনিধি মোঃ তাওহীদুল ইসলাম, লাখো কণ্ঠ কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল, হুমনা টিভি প্রতিনিধি রিয়াজ উদ্দিন রুবেল, আজকের যোগাযোগ প্রতিনিধি এ কে এম ওমর ফারুক, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি নুর আলম ছিদ্দিক, আমাদের মেঘনার প্রতিনিধি মোঃ রাফুল, দৈনিক সকাল প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক বর্ণালী প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক নয়া সকাল প্রতিনিধি ফখরুল ইসলাম সোহেল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি হাফেজ হেলাল উদ্দিন, দ্বীপ টিভির প্রতিনিধি মোঃ কাউছার প্রমুখ।
এ সময় সুবর্ণচর উপজেলার প্রয়াত সিনিয়র সাংবাদিক মাষ্টার আহমদ উল্যাহ ও মাষ্টার আব্দুল কাইয়ুম এর স্বরণে একমিনিট নিরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট