1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 গণতান্ত্রিক পদযাত্রায় পৌঁছে গেছে বাংলাদেশ – মো. শাহজাহান। | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

 গণতান্ত্রিক পদযাত্রায় পৌঁছে গেছে বাংলাদেশ – মো. শাহজাহান।

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার
  সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মতবিনিময়
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, স্বৈরাচারের অচলায়তন ভেঙে মুক্ত ও গণতান্ত্রিক উত্তরণের পদযাত্রায় পৌঁছে গেছে বাংলাদেশ। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ  স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত নোয়াখালী-৪ আসনের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. শাহজাহান জানান, মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি নিজের আসন সদর-সুবর্ণচরকে কেন্দ্র করে সুপরিকল্পিত উন্নয়ন ভিশন প্রণয়ন করেছেন।
তিনি বলেন, নোয়াখালীর মানুষের প্রধান দাবিই হচ্ছে পৃথক নোয়াখালী বিভাগ। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছি। পাশাপাশি জেলার অবকাঠামো উন্নয়ন, সড়ক সম্প্রসারণ, বিমানবন্দর প্রতিষ্ঠা, জলাবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করা, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন, তথ্য-প্রযুক্তিতে বিপ্লব, রেললাইন ও নোয়াখালী প্রেসক্লাবকে একটি ভূবন করা, আমাদের এলাকায় সম্প্রসারণসহ বহু উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মোঃ শাহজাহান আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট রবিউল হক পলাশ, জেলা জাসাস সভাপতি লেয়াকত আলী খান,দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম,শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট