1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় বিএনপির দোয়া মাহফিল

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি ,
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার

 

গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী,সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনায় জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী বালিকা দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন সাতপোয়া মধ্যপাড়া ইউনিটের আয়োজনে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।এতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, সমাজ কল্যান সম্পাদক আমজাদ হোসেন, সদস্য হারুন অর রশিদ, রহুল আমিন সেলিম, পৌর বিএনপির সহ সভাপতি ও সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল এহছান শাহীন,উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল হাসান শিপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান খোকন ।উল্লেখ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রযেছেন। তার অবস্থা সংকটাপন্ন। তার পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে মানুষের কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া কামনা করা হয় ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট