1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী-৬ হাতিয়া আসনে হান্নান মাসউদ বিজয়ী আমির হামজা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালী-৬ হাতিয়া আসনে হান্নান মাসউদ বিজয়ী আমির হামজা

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন।ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতিকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চত করেছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। অন্যান প্রার্থীদের মধ্যে হরিণ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪৬৮০ ভোট, ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩৭১৪ ভোট, হাত পাখা প্রতিকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২১৭৯ ভোট, তারা প্রতিকে মোহাম্মদ আবদুল মোতালেব ১২৩৭ ভোট, একতারা প্রতিকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতিকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতিকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট, ছাতা প্রতিকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নোয়াখালী-৬ হাতিয়া আসনে সামান্য কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পর্ণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট