হাতিয়ার বিএনপি রাজনীতির কথিত দুই সুবিধাবাদীর হিংসা, আত্মঅহমিকা আর অসভ্য আচরণে আপনার পরাজয়ের বিধির বাম।
সঙ্গত বিচার, বিবেচনায় আপনি কিছুই হারাননি। যতদুর জানি, জনাব তারেক রহমানের রাজনৈতিক দুরদর্শিতার হাতিয়ার হয়ে আপনার হাত ধরে এগিয়ে যাবে হাতিয়ার উন্নয়ন।
আপনি নিশ্চয় জানেন, ১৯৯১সালে হাতিয়া থেকে এমপি পদে সম্মানিত হয়েছিলেন বীরমুক্তিযোদ্ধা ওয়ালি উল্লাহ। ভাগ্যের নির্মম পরিহাস! তিনি সংসদ সদস্য পদে সম্মানিত থাকাকালীনই হাতিয়াতে তার গায়ে হাত ওঠিয়েছিল তাঁরই এক দলীয় কর্মী।
অথচ হাতিয়ার রাজনীতির ইতিহাসে তাঁর ন্যায় সত ও সভ্য রাজনীতিক খুব কমই দেখা যায়। একটাপর্যায়ে, দলের সিদ্ধান্তে তিনি এমপিত্ব পদের লালায়িত ছেড়ে উপজলা চেয়ারম্যান হয়েছিলেন।
২০২৬ এর নির্বাচনে বিজয়ীকে নিন্দিত করছিনা। তবে তিনি হাতিয়ার শান্তি, শৃঙ্খলা সুসংহত রাখতে সামর্থ্যবান কিনা জানা নেই। কেননা একটি জুলাই আগষ্টের আন্দোলনের ব্যানারে নিজের এলাকায় বিরোধী দলের অনেকের বাসা, বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নি সন্ত্রাসের ঘটনার পেছনে না-কি তার ভূমিকা একেবারে কম ছিল না। একটি শান্তিপ্রিয় হাতিয়ার জন্যে শুভকামনা। ( হাতিয়া ছিল আমার বাবা,মার পৈত্রিক ঠিকানা।) লেখক আকাশ মোঃ জসিম সম্পাদক দৈনিক দিশারী।