মন্ত্রিসভায় ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার ১০ জনকে উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছেন। রাষ্ট্রপতির রুলস অব বিজনেস অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, এই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
উপদেষ্টাদের মধ্যে মন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন:
১ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ,২ নজরুল ইসলাম খান,
৩ রুহুল কবির রিজভী আহমেদ, ৪মোঃ ইসমাইল জবিউল্লাহ,৫
রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অপরদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে আছেন: ১ হুমায়ূন কবির, ২ ব্রিগেডিয়ার জেনারেল (অব) শামসুল ইসলাম.৩ জাহেদ উর রহমান.৪ মাহাদি আমিন,৫
রেহান আসিফ আসাদ।
এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিব–১ হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব **মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী**, যিনি নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম সমন্বয় করবেন।
সরকারের নতুন গঠনের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, উপদেষ্টাদের নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী নীতি-নির্ধারণ ও প্রশাসনিক সহায়তায় শক্তিশালী দলগত কাঠামো তৈরি করছেন। এই পদসমূহ সরকারকে সিদ্ধান্ত গ্রহণে দ্রুত এবং কার্যকরী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন মন্ত্রিপরিষদ ও উপদেষ্টাদের নিয়োগ দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কর্মসূচি ও নীতি নির্ধারণের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।