1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাতক্ষীরা জেলায় গাছে গাছে আমের মুকুল, ভোরের বাতাসে মিষ্টি ঘ্রাণ | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

সাতক্ষীরা জেলায় গাছে গাছে আমের মুকুল, ভোরের বাতাসে মিষ্টি ঘ্রাণ

খান আতাউর রহমান (লিটন) সাতক্ষীরা প্রতিনিধ:
  • আপডেট টাইম : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার

 

সাতক্ষীরায় বসন্তের আগমনী বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। ভোরের নির্মল বাতাসে ভেসে বেড়ানো মুকুলের মিষ্টি সুবাসে পুরো জনপদ যেন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও মোহময়। গ্রামবাংলার প্রকৃতিতে ছড়িয়ে পড়া এই ঘ্রাণ মনে করিয়ে দেয় পল্লীকবি জসীম উদ্দিন–এর ‘মামার বাড়ি’ কবিতার সেই চিরচেনা পংক্তিমালা।সরেজমিনে সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা বিস্তীর্ণ আমবাগান—সবখানেই গাছের ডালে ডালে হলুদ-সবুজ মুকুলের সমারোহ। কোথাও কোথাও মুকুলে ঢেকে গেছে পাতাও। বাতাসে ছড়িয়ে পড়া মৌ মৌ গন্ধ সহজেই মনকে করে তোলে বিমোহিত।স্থানীয় বাসিন্দারা জানান, এ বছর আমগাছে মুকুলের পরিমাণ তুলনামূলক বেশি। তাদের মতে, এমন মুকুল ভালো ফলনেরই ইঙ্গিত দেয়। সাম্প্রতিক বছরগুলোতে সাতক্ষীরা জেলায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে নতুন নতুন আমবাগান। ফলে এলাকাটি ধীরে ধীরে ‘আমের রাজ্য’ হিসেবেও পরিচিতি পাচ্ছে।চাষিরা জানান, হিমসাগর, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলিসহ বিভিন্ন জাতের আমগাছে ইতোমধ্যে মুকুল এসেছে। পুরোপুরি ফুটতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। মুকুল আসার পর থেকেই বাগান মালিকদের ব্যস্ততা বেড়েছে কয়েকগুণ। ভোর থেকে বিকেল পর্যন্ত চলছে আগাছা পরিষ্কার, সেচ দেওয়া ও গাছের পরিচর্যার কাজ।এ সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। চাষিদের ভাষ্য, মুকুলের সময়টিই সবচেয়ে স্পর্শকাতর। ছত্রাক বা পোকার আক্রমণ হলে ফলন মারাত্মকভাবে কমে যেতে পারে। তাই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।তালার  বাগান মালিক মোহাম্মদ আলী বলেন, “গাছভর্তি মুকুল দেখলে মন ভরে যায়। এই মুকুলই আমাদের স্বপ্ন ও আশা। এখন আবহাওয়া অনুকূলে থাকলেই ভালো ফলনের প্রত্যাশা করছি।”প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর আমের মুকুলের ঘ্রাণে সাতক্ষীরা জেলার গ্রামাঞ্চলে বইছে উৎসবের আমেজ, আর কৃষকের চোখে ভাসছে সোনালি দিনের স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট