1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে নিজের স্ত্রীর দৈহিক মেলামেশার ভিডিও ভাইরাল করার হুমকি | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

সরিষাবাড়ীতে অধ্যক্ষের বিরুদ্ধে নিজের স্ত্রীর দৈহিক মেলামেশার ভিডিও ভাইরাল করার হুমকি

আল আমিন হাসান সরিষাবাড়ী
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার

জামালপুর সরিষাবাড়ীতে তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল আজিজ এর বিরুদ্ধে নিজের স্ত্রীর দৈহিক মেলামেশার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া সহ নানা হুমকির অভিযোগ উঠেছে । এ ঘটনায় চলতি বছরের গত ১৬ সেপ্টেম্বর সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের গভর্ণিং বডির সভাপতি ফজলুল হক এর বরাবর ভুক্তভোগী অধ্যক্ষের স্ত্রী সু-বিচারের দাবীতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের মফিদুল ইসলামের কন্যা মারিফা জান্নাত লামিয়া এর সাথে ২০২২ ইং সালের ১২ নভেম্বর একই ইউনিয়নের মহাদান গ্রামের মৃত জয়নাল আবেদীন এর ছেলে আব্দুল আজিজ এর সহিত রেজিস্ট্রি কাবিন মূলে বিবাহ হয় । বিবাহের সময় ছেলে পক্ষকে ৩ লক্ষ টাকার গহনা,২ লক্ষ টাকার আসবাবপত্র ও নগদ ৩ লক্ষ টাকা বাড়ি ঘর মেরামত করার জন্য উপটোকন দেন দরিদ্র মেয়ের বাবা । বিবাহের পর থেকে তিনি অতিরিক্ত যৌতুক হিসেবে লামিয়ার বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ সহ মানসিক নির্যাতন করে আসছে । এ প্রেক্ষিতে চলতি বছরের গত ১৫ আগস্ট মঙ্গলবার স্ত্রী লামিয়া তার স্বামী’র দাবীকৃত যৌতুকের টাকার জন্য তার বাবার বাড়ি যায় । লামিয়া তার বাবার কাছে স্বামীর চাহিদামত ৫ লক্ষ টাকা চাইলে তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানায় । পরবর্তীতে ভুক্তভোগী স্ত্রী লামিয়া ঐ দিনই বিকালে পিতার বাড়ী থেকে ভ্যানগাড়ী যোগে তার শ্বশুর বাড়ী পৌছালে তার স্বামী,শাশুড়ী আনোয়ারা বেগম ও ননদ জোছনা বেগম টাকা এনেছে কিনা জিজ্ঞাসা করে । জবাবে ভুক্তভোগী লামিয়া টাকা আনতে পারেনি বলে জানালে কথা কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগী লামিয়া কে এলোপাথারি কিলঘুষি দিয়ে বাড়ী থেকে বের করে দেয় এবং নানা হুমকি-ধামকি প্রর্দশন করে । ওই দিন রাত হয়ে যাওয়ায় ভুক্তভোগী লামিয়া কোন উপায় না দেখে পার্শ্ববর্তী তার মামা শ্বশুরের ছেলে সম্রাট ও সম্রাটের স্ত্রীর সহযোগিতায় তাদের বাড়ীতে রাত্রী যাপন
করে । পরের দিন সকালে লামিয়া তার বাবার বাড়ীতে চলে যায় । এর পরেও লামিয়ার স্বামী কোন খোঁজ খবর ও ভরণ পোষণ বহন করেন না । ভুক্তভোগী লামিয়ার অভিযোগে আরোও উল্লেখ করেন,লামিয়ার স্বামী আব্দুল আজিজ তার স্ত্রীর দৈহিক মেলামেশার ভিডিও গোপনে ধারণ করে রেখেছেন । পরবর্তীতে লামিয়াকে ব্ল্যাক মেইল করে বলে যে, যদি তোর বাবার বাড়ী থেকে ৫ লক্ষ টাকা এনে না দিস তাহলে তোকে তালাক সহ গোপনে ধারণকৃত মেলামেশার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবো বলে হুমকি দেয় । ভুক্তভোগী লামিয়া তিনি আরোও উল্লেখ করেন যে,তার স্বামী একজন লম্পট,চরিত্রহীন,মিথ্যাবাদী ও লেবাসধারী বকধার্মিক । আমাকে বিয়ে করার পূর্বে তিনি টাঙ্গাইলে একটি বিয়ে করেছিলেন যা তিনি আমার বাবার কাছে গোপন রেখে প্রতারণা করে আমাকে বিয়ে করেন । ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের ও সুধী মহলের কাছে আশু দৃষ্টি কামনা করেছেন।

এ ব্যাপারে সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল আজিজ মুঠোফোনে ফোন করলে তিনি কিছু বিষয় পাশ কাটিয়ে যান এবং ঘটনার অস্বীকার করেন।

এ ব্যাপারে সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের গভ:র্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন জানান, তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল আজিজ এর স্ত্রীর বিষয়টি দ্রত সমাধানের জন্য কয়েকবার বলা হয়েছে ।

এ ব্যাপারে সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের গভর্ণিং বডির সভাপতি প্রফেসর ডা.ফজলুর রহমান এর কাছে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল আজিজ এর স্ত্রী’র বিষয়টি জানতে পেরে তাকে মিমাংসা করার জন্য কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে । সমাধান না করে থাকলে আবার ও বলা হবে বলে জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট