৪মে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৪র্থ আদালত, কুমিল্লা জিআর-৩২৫/১৮, চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৫, তারিখ-০৩/০৯/২০১৮খ্রিঃ, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৩(ক)/২৫ এর আসামী মোঃ সোলাইমান (৩৭), পিতা-মৃত আলী মিয়া, সাং-গোলাইকরা (মিজি বাড়ী), ১৪নং আলকরা ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা। কুমিল্লার বিজ্ঞ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করেন।
বর্ণিত আসামীর যাবজ্জীবন সাজা পরোয়ানা থানায় প্রাপ্ত হওয়ার পর থেকেই আসামীকে ধরতে চৌদ্দগ্রাম থানার পুলিশ ব্যাপক তৎপর হয়ে উঠে।
পরবর্তীতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় কনস্টেবল/১১৮৪ মোঃ শাহ আলম, কং/৩৮৬ মোঃ মোজাম্মেল হক, কং/১৫৭৩ আজিম উদ্দিন সহ চৌদ্দগ্রাম থানধীন ১৪নং আলকরা ইউনিয়ন এর গোলাইকরা সীমান্তবর্তী এলাকায় আসামীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে ২৩/০৫/২০২৪খ্রিঃ তারিখ সকাল ১১.২০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, বর্ণিত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।