1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
   নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু,স্বামী হাসপাতালে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

   নোয়াখালীতে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু,স্বামী হাসপাতালে

এস এম রেজোয়ান নোয়াখালী
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে এক দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।  বিষপানের পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, গতকাল বুধবার বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।  পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সাথে রাজমিস্ত্রী আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্নই বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জের ধরে একসঙ্গে এক দম্পতির বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।  বিষপানের পর তাদের হাসপাতালে নিলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন এবং স্বামী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  এর আগে, গতকাল বুধবার বিকেলের দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকার আব্দুল আউয়ালের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (২৭)। তিনি একই গ্রামের আব্দুর রহীমের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে পারিবারিক ভাবে একই উপজেলার বানসা গ্রামের জমাদার বাড়ির সামছুল আলমের মেয়ে ফাতেমার সাথে রাজমিস্ত্রী আব্দুর রহীমের (৩৩) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্নই বিষয় নিয়ে তাদের সংসারে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে প্রথম বিষপান করে ফাতেমা। এরপর একই সময়ে তার স্বামীও বিষপান করে। পরে তাদের দুজনকেই সন্ধ্যা ৭টার দিকে বাড়ির লোকজন উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ীর বজরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক চিকিৎসা শেষে রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট